ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভাষা সৈনিক আজিজুল জলিল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯, ২২ নভেম্বর ২০২৪
ভাষা সৈনিক আজিজুল জলিল মারা গেছেন
ভাষা সৈনিক আজিজুল জলিল

বায়ান্নর ভাষা সৈনিক এবং একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে মার্কিন মুল্লুকে আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে নিরন্তরভাবে সচেষ্ট থাকা এম আজিজুল জলিল মারা গেছেন।

গত ২০ নভেম্বর ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

অবিভক্ত ভারতে জলপাইগুড়িতে ১৯৩৩ সালে জন্মগ্রহণকারি আজিজুল জলিল উচ্চ শিক্ষা গ্রহণ করেন ঢাকা ইউনিভার্সিটি, অক্সফোর্ড এবং উইলিয়ামস কলেজে। তদানিন্তন সিভিল সার্ভিস কমিশনের সদস্য আজিজুল জলিল বিশ্বব্যাংকে চাকরি করেছেন ১৯৭০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত।

Advertisement

ম্যারিল্যান্ডে বসবাসরত পেন্টাগণের সাবেক বিজ্ঞানী ও লেখক ড. আশরাফ আহমেদ এ সংবাদদাতাকে জানান, ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মেরিল্যান্ড পটোম্যাকের ইসলামিক কমিউনিটি সেন্টার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন। এরপর তাকে দাফন করা হয়েছে একই স্টেটের আডেলফিতে অবস্থিত জর্জ ওয়াশিংটন গোরস্থানে।

নিজের লেখা গ্রন্থে আজিজুল জলিল বায়ান্ন সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য বিক্ষোভকালে পাশে থাকা বরকত পুলিশের গুলিবিদ্ধ হলে তিনি রক্তে ভেজা এই বন্ধুকে রিকশা করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনার হৃদয়বিদারক বর্ণনা ম্যারিল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানে অনেকের শোনার সৌভাগ্য হয়েছে।

জানা গেছে, ১৯৭১ সালের মার্চ মাসে বাংলাদেশে হত্যাযজ্ঞ শুরু হলে তিনি পাকিস্তানের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বহুজাতিক সংস্থায় কর্মরত থেকেও।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!