ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]
অটোরিকশা চালকদের অবরোধ

৫ ঘণ্টা পরও শুরু হয়নি পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ২২ নভেম্বর ২০২৪
৫ ঘণ্টা পরও শুরু হয়নি পদ্মাসেতু দিয়ে ট্রেন চলাচল
পদ্মাসেতুতে ট্রেন চলাচল- ফাইল ফটো

রাজধানীর জুরাইনে অটোরিকশা চালকদের অবরোধের কারণে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ৫ ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও ট্রেন চলাচল শুরু হয়নি।

শুক্রবার ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশা চালকদের অবরোধে নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মূলত ঢাকা-নারায়ণগঞ্জ রুট ও ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যেসব ট্রেন বিভিন্ন গন্তব্যে যায় সেগুলো বন্ধ রয়েছে। পুলিশ এখনো আমাদের ক্লিয়ারেন্স দেয়নি। ক্লিয়ারেন্স পেলেই আমরা ট্রেন চলাচল শুরু করবো।

এদিকে, জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এদিন অটোরিকশা চালকরা বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!