শনিবার পুলিশ সদর দফতরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ফোর্সের সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের নিয়মিত মতবিনিময় করা ও জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি।
.png)
এ সময় তিনি বলেন, কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না।
বাহারুল আলম বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে। তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইজিপি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরো জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন- ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, অতিরিক্ত আইজিপি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজিপি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসান প্রমুখ।