রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সোমবার বেলা সাড়ে ১১টা ৪০ মিনিটে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়। এতে নতুন চার কমিশনার, কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রথম কর্মদিবসে দায়িত্ব পালনে যথা সময়ে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
এরপর পর্যায়ক্রমে আসেন অপর চার কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার।
সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা, প্রকল্প পরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঢাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
.png)