ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সুনামগঞ্জে উপদেষ্টার সঙ্গে কাবিটা কাজ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ২৬ নভেম্বর ২০২৪
সুনামগঞ্জে উপদেষ্টার সঙ্গে কাবিটা কাজ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা
সুনামগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা

সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কাজ বাস্তবায়ন সংক্রান্ত জেলার সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, ইমনদোজ্জা, বৈষমবিরোধী ছাত্র আহ্বায়কসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও সাংবাদিকরা।

Advertisement

এ সময় উপদেষ্টাকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল রক্ষার বাঁধ, ব্রিজ, কালভার্টের চিত্র ও রক্ষণাবেক্ষণ বাবদ অর্থ বরাদ্দ ফসল রক্ষা বাঁধের কাজ শুরু এবং শেষের সময়সীমার উপর প্রেজেন্টেশন প্রদান করা হয়।

পরে উন্মুক্ত আলোচনায় কৃষক, সাংবাদিক ও পরিবেশবিদরা ফসল রক্ষা বাঁধ, ব্রিজ ও কালভার্ট নির্মাণে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা ধোপাজান নদী ও যাদুকাটা নদী বাঁধ কেটে বালু চুরির বিষয়েও আলোচনা এবং তার প্রতিকারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!