[ জাতীয় ]
চট্টগ্রামে নিহত আইনজীবীর জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে দোয়া ও সমাবেশ
সংগৃহীত ছবি
উগ্রবাদী সন্ত্রাসীদের হামলায় নিহত চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জন্য দোয়া ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সদস্য মাহিন সরকার, নুসরাত তাবাসসুমসহ প্রায় ৬০ জন অংশ নেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!