বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিথুন ভট্টাচার্য।
এ সময় সনাতন একতা মঞ্চের প্রতিষ্ঠাতা মহেশ্বর নন্দপুরী মহারাজ, সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, সনাতন একতা মঞ্চের সিনিয়র সহ সভাপতি সুখময় চৌধুরী বাবুসহ প্রায় ৩০ জন উপস্থিত ছিলেন।
.png)
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের বিনা কারণে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের ৮ দফার আন্দোলন অব্যাহত রয়েছে। আমরা এখানে উড়ে এসে বসি নাই। এখানে আমাদের সবার নিরাপত্তার অধিকার আছে। আমাদের আন্দোলনের নেতৃবৃন্দকে দ্রুত মুক্তির জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।
তারা আরো বলেন, পূজার ছুটি ছাড়া সরকার আমাদের সাথে আর কোনো ব্যাপার নিয়ে কথা বলেনি। গতকালের ঘটনার সম্পূর্ণ দায় দুষ্কৃতকারীদের ওপর পড়ে। আমাদের যখন হিন্দু বলে এই দেশে গায়ে হাত তোলা হয় তখন আমাদের খুব কষ্ট হয়। আমরা কী এই দেশে জন্ম নিয়ে কোনো ভুল করলাম। সরকার পক্ষ কী সম্প্রীতি ফিরিয়ে আনতে কোনো ভূমিকা নিবে না।