ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
রোহিঙ্গা গণহত্যা

মিয়ানমার জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ২৭ নভেম্বর ২০২৪
মিয়ানমার জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
মিন অং হ্লাইং

রোহিঙ্গা গণহত্যার প্রমাণ পাওয়ায় মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান তদন্তকারী করিম এ এ খান।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র আইনজীবী ইসা এম্বায়ে ফাল।

এ সময় গণহত্যা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশ সহযোগিতা চাইলে আইসিসি কারিগরি সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

Advertisement

এদিকে আইসিসির সফরকারী দলের সদস্যরা জানান, মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে আইসিসি।  আদালতে বিষয়টি নিষ্পত্তি হতে ৬-৭ মাস সময় লাগতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!