বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে গাড়িতে ট্রাকচাপার ঘটনা ঘটে। হাসনাত ও সারজিসের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।
ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম লিখেছেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো- শহিদেরা মরে না।’
.png)
হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি।