[ জাতীয় ]
ইসকন নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান- সংগৃহীত ছবি
ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, না-ও হতে পারেন। এটা আদালত দেখবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যেকোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই।
এ সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!