[ জাতীয় ]
চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি জনগণ: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন- ফাইল ফটো
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, চক্রান্তকারীদের পাতানো ফাঁদে পা দেয়নি জনগণ।
শনিবার রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
নির্বাচন ইস্যুতে ড. আফম খালিদ হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।
.png)
হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।’
অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!