রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দফতরে সাক্ষাতে আসেন তিনি।
এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের একটি জায়গা। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সব সময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।
.png)
বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চাইতেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার, এজন্য রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নাহিদ ইসলাম ফিলিস্তিন রাষ্ট্র ও এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।
রাষ্ট্রদূত উপদেষ্টাকে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানান।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।