সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এতে চূড়ান্ত অনুমোদন দিলে চাকরিপ্রার্থীরা তাদের ৩২ বছর বয়সসীমা পর্যন্ত যতবার সম্ভব, ততবার বিসিএস পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
পিএসসির পরীক্ষা শাখা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
.png)
পিএসসির একজন কর্মকর্তা বলেন, সরকার প্রস্তাবে অনুমোদন দিলে বিষয়টি প্রকাশ্যে আনা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, প্রেষণ ও পদোন্নতি বিভাগের এক কর্মকর্তা বলেন, কয়েকটি প্রস্তাব এসেছে। এগুলো আজকালের মধ্যেই অনুমোদন হয়ে যেতে পারে। তবে কোনটা কোনটা অনুমোদন হবে, এখনই বলা যাচ্ছে না।
গত ৩১ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিসিএসে চারবারের বেশি অংশ নেয়া যাবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এর আগের বৈঠকে সর্বোচ্চ তিনবার দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা কয়বার বিসিএসে দেওয়া যাবে, সেটা বেঁধে দেওয়ার বিপক্ষে। চাকরিপ্রার্থীরা বিষয়টির প্রতিবাদ জানিয়ে আসছেন।