সোমবার ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থা তুলে ধরতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় কর্মরত বিদেশি সংস্থা ও কূটনীতিকদের ব্রিফিং করেছেন পররাষ্ট্র উপদেষ্টা।
বিফ্রিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি, ইরান, সিঙ্গাপুর পাকিস্তানসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
.png)
তৌহিদ হোসেন বলেন, একটি বিশেষ গোষ্ঠি তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি। তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাশত করবে না। আমরা হিন্দু-মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।