ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ২ ডিসেম্বর ২০২৪
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস  ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা। এ সময় সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকার অবমাননা করে তারা।

সোমবার এ ঘটনার পর আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর।

জানা গেছে, হিন্দুত্ববাদী ঐ সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

Advertisement

সংগঠনের এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া বিনাকারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!