ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধীদের কর্মসূচি
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেজে এ কর্মসূচির কথা জানান।

হাসনাত আব্দুল্লাহর পোস্ট থেকে জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা। রাত ৮টায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে।

Advertisement

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট

এর আগে, সোমবার দুপুরে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায় ভারতের হিন্দুত্ববাদী একটি সংগঠন। এ সময় বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেট ভেঙে বাংলাদেশ সহকারী হাইকমিশনে প্রবেশ করে।

এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!