ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সার-বীজের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৬, ২ ডিসেম্বর ২০২৪
সার-বীজের কোনো সংকট নেই: কৃষি উপদেষ্টা
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী- ফাইল ফটো

সারের কোনো সংকট নেই, বীজেরও সংকট হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, আপাতত সারের কোনো সংকট  নেই। বীজেরও সংকট হবে না। কৃষক যাতে পরামর্শসহ সার, বীজ ও পানি ঠিকমতো পায় সেজন্য সারের ব্যবহার পরিমিত পরিমাণে করতে হবে। 

Advertisement

তিনি বলেন, জৈব সার ব্যবহার বাড়াতে হবে। জনসংখ্যা বাড়ছে, কৃষি জমি কমছে। তারপরও ১৮ কোটি লোককে খাবার যোগান দেওয়া সম্ভব হচ্ছে। এ কৃতিত্ব কৃষক, কৃষিবিদ, গবেষক ও কৃষি সংশ্লিষ্ট সবার।

তিনি বলেন, আসন্ন বোরো মৌসুম খুব গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তাদের বোরোর ফলন বৃদ্ধির চলমান প্রকল্পগুলোর উপর মনিটরিং জোরদার করতে হবে। এ বছর আলুর আবাদ অনেক বৃদ্ধি পাবে, তাই যারা আলুর বীজ না পাবেন, তারা উচ্চমূল্যের ভুট্টা ফসল আবাদ করবেন। 

কৃষি উপদেষ্টা বলেন, ৭ কোটির জায়গায় এখন জনসংখ্যা হয়েছে ১৮ কোটি। সেই সময়ের চেয়ে কম জমি দিয়ে আমরা খাবার যোগান দিতে সক্ষমতা রাখছি।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!