ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশিদের জন্য ভারতের ‘কঠোর’ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৪, ৩ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশিদের জন্য ভারতের ‘কঠোর’ পদক্ষেপ
ফাইল ছবি

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা।

সম্প্রতি ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কিছু ঘটনার ফলে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

Advertisement

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং চিন্ময় প্রভুকে অকারণে গ্রেফতারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে, যারা পূর্বে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেওয়া হবে। অন্যদের পরিষেবা দেওয়া হবে না।

তা ছাড়া, সাময়িককালের জন্য প্রত্যেক রেস্তোরাঁর সামনে স্টিকার লাগানো হবে- বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!