ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ৩ ডিসেম্বর ২০২৪
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়।

এর আগে, সোমবার দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

পরে সন্ধ্যায় এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগরতলার হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের কারণে বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!