ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

লেবানন থেকে ফিরছেন আরো ৬৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ৫ ডিসেম্বর ২০২৪
লেবানন থেকে ফিরছেন আরো ৬৫ বাংলাদেশি
ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডিসেম্বর) রাতে দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নিয়ে লেবানন থেকে ফিরলেন ৮০২ বাংলাদেশি।

অন্যদিকে বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) রাতে ফিরবেন আরো ১০৫ জন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্টরা জানান, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদে‌শিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার রাতে দেশে ফিরেছেন ৬৫ জন। আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে আরো ১০৫ জনের।

লেবানন থেকে দেশে ফিরতে মোট ১ হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে, লেবানন থেকে প্রথম ধাপে ২১ অক্টোবর দেশে ফেরেন ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইওএমের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসনের প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!