ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা পাঁচদিনের মধ্যে সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ৫ ডিসেম্বর ২০২৪
রেলের জমিতে থাকা অবৈধ স্থাপনা পাঁচদিনের মধ্যে সরানোর নির্দেশ
ফাইল ফটো

বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানের অবৈধভাবে নির্মিত সব স্থাপনা ও অবকাঠামো সরাতে পাঁচদিনের সময় বেঁধে দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বাংলাদেশ রেলওয়ের অবৈধভাবে দখলকৃত ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ভূমিতে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সব স্থাপনা/অবকাঠামো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হলো। ঐ সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখল মুক্তকরণে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

সর্ব সাধারণকে রেলওয়ের সম্পত্তি রক্ষার্থে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!