ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ১১ ডিসেম্বর ২০২৪
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার আন্তরিক: জ্বালানি উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেছেন, সরকার নাবায়নযোগ্য জ্বালানির প্রসারে অত্যন্ত আন্তরিক। এ ক্ষেত্রে বেসরকারি কোম্পানিগুলো ভালো করছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য আগামীতে জমি দেবে সরকার।

বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে দ্বিতীয় ‌‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, সোলার বিদ্যুতের ক্ষেত্রে ইনভার্টার, ক্যাবলসহ অন্যান্য বিষয়ে গুণগত মান যেন নিশ্চিত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

Advertisement

ফাওজুল কবির খান বলেন, বিদ্যুতে আমাদের অনেক সঞ্চালন লাইন রয়েছে। এজন্য নবায়নযোগ্য জ্বালানিতে বড় আকারে যাওয়ার জন্য আমাদের সরকার, পাওয়ার ডিভিশন, আমরা অর্থনৈতিকভাবে প্রস্তুত নই। আগামীতে আমরা জমি দেবো নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের জন্য। রেলওয়েসহ সরকারি অনেক অব্যবহৃত জমি আছে, সেগুলো আমরা ব্যবহারের পরিকল্পনা করছি।

তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!