[ জাতীয় ]
বিটিআরসির দুই কমিশনারের নিয়োগ বাতিল
বিটিআরসির লোগো- ফাইল ফটো
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দুই কমিশনারের নিয়োগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
বিটিআরসির কমিশনার (আইনজীবী ও বিচারক ক্যাটাগরি) এবং ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক (বাবু) এবং কমিশনার (ব্যবসা-বাণিজ্য, অর্থ, ব্যবস্থাপনা বা প্রশাসন ক্যাটাগরি) ড. মুশফিক মান্নান চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়েছে।
.png)
মো. আমিনুল হক চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিটিআরসির কমিশনার পদে নিয়োগ পান। অন্যদিকে ড. মুশফিক মান্নান চৌধুরী ২০২২ সালের ৪ ডিসেম্বর বিটিআরসির কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!