ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাইফুল মাসুম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪০, ১৫ ডিসেম্বর ২০২৪
ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাইফুল মাসুম
ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড গ্রহণ করছেন সাংবাদিক সাইফুল মাসুম

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। তিনি প্রিন্ট ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন। 

রোববার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ‘লোভের জাল গ্রামে গ্রামে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য সাইফুল মাসুম এই পুরস্কার পান। প্রতিবেদনটিতে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার করুণ গল্প তুলে ধরা হয়। এতে বলা হয়, কীভাবে কিশোর-তরুণরা ইউরোপের উন্নত জীবনের আশায় দালালদের লোভের ফাঁদে পড়ে মৃত্যুর মুখে পতিত হয়।

Advertisement

সাইফুল মাসুমের জন্ম নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ চরচেঙ্গা গ্রামে। তার বাবা আবুল কাশেম সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মা শাহানাজ বেগম গৃহিনী। মাসুমের সাংবাদিকতার হাতেখড়ি স্থানীয় পত্রিকা নিঝুমদ্বীপ ও হাতিয়া দ্বীপের কমিউনিটি রেডিও সাগরদ্বীপের মাধ্যমে।

তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও একই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। মাসুম স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বিট-ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবাখাত, কৃষি, পরিবেশ, অভিবাসন ও অ্যাভিয়েশন নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে সাইফুল মাসুম আইইডি'র আদিবাসী বিষয়ক সাংবাদিক সম্মাননা-২০১৯, ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সম্মাননা-২০২১’, আরএসডিবি’র ‘নদী পদক ২০২৩’ অর্জন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!