[ জাতীয় ]
নির্বাচন ভবনে দুদকের অভিযান
দুদকের লোগো- ফাইল ফটো
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন ভবনে অভিযানে এসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ অভিযানে নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুদকের একটি টিম অভিযানে আসে।
দুদকের সহকারী পরিচালক আসিফ গণমাধ্যমে বলেন, এনআইডি সেবায় হয়রানি, দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করব আমরা। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান করতে এসেছি।
.png)
এর আগে, সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুদক।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!