ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা বাদ এশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৮, ২০ ডিসেম্বর ২০২৪
উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা বাদ এশা
অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ- ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল (শনিবার) বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। তার ছেলে মুয়াজ আরিফ গণমাধ্যমে জানান, তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ।

Advertisement

এর আগে ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!