ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এটিজেএফবির সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ২০ ডিসেম্বর ২০২৪
এটিজেএফবির সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন
তানজিম আনোয়ার ও বাতেন বিপ্লব। ছবি: সংগৃহীত

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব।

শুক্রবার রাজধানীর বিজয় নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে এ কমিটি গঠন হয়।

নির্বাচনের আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে বিগত কমিটির আয়-ব্যয়সহ নানা বিষয় আলোচনা করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

Advertisement

নির্বাচনে নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ
  • যুগ্ম সম্পাদক: বিটিভির সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন
  • অর্থ সম্পাদক: চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু
  • সাংগঠনিক সম্পাদক: বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর ও ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন
  • দফতর সম্পাদক: এনটিভির নিয়ামুল আজিজ সাদেক

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

  • মুক্তাদির রশিদ রোমিও (বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি)
  • মাসুদ রুমি (কালের কণ্ঠের বিজনেস এডিটর)
  • রাশিদুল হাসান (ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার)
  • খালিদ আহসান (বিটিভির সিনিয়র রিপোর্টার)
  • গোলাম মর্তুজা অন্তু (বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার)

এটিজেএফবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!