[ জাতীয় ]
বিহারীদের সমস্যা সমাধানে সংবাদ সম্মেলন
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন
বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী বিহারীদের সমস্যা সমাধানে সংবাদ সম্মেলন করেছে স্ট্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি।
রোববার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সংগঠনের আহ্বায়ক এম শওকত আলীর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্ট্রান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, প্রচার সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!