ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে কি না জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৪
দুয়েক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ আসছে কি না জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

চলতি বছরের বিদায় ঘণ্টা বেজে গেছে। আর মাত্র কয়েক দিন পরই নতুন বছর। তবে চলতি বছরের এই বাকি দিনগুলোতে নতুন করে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারি মাসের শুরু থেকে আবারো শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে কোথাও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার কোথাও রাতের তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মাসের বাকি দিনগুলোর তাপমাত্রাও এরকম থাকতে পারে। জানুয়ারির শুরুর দিকে দেশের উত্তারঞ্চল ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে এটি ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা ডিসেম্বরে ৩১ তারিখ নাগাদ বোঝা যাবে।

Advertisement

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দেশের পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। মাসের বাকি দিনগুলোতে দু’এক জায়গা ছাড়া অন্য কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। দেশের অন্যত্র হালকা শীতল আবহাওয়া বিরাজ করতে পারে। একইভাবে রাজধানীতেও হালকা শীত থাকতে পারে।

তবে শীত কম হলেও দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকায় সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!