ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ সম্প্রচার করবে বেতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৬, ৩০ ডিসেম্বর ২০২৪
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ সম্প্রচার করবে বেতার
বাংলাদেশ বেতারের লোগো- সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘোষণাপত্র পাঠ করা হবে। এ অনুষ্ঠানটি সম্প্রচার সরাসরি করবে বাংলাদেশ বেতার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেতার। এতে সই করেছেন বেতারের অতিরিক্ত মহাপরিচালক মুঃ আনোয়ার হোসেন মৃধা।

এতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ হবে। অনুষ্ঠানটি বিটিসিএল লাইন (DSNG) ভ্যানের মাধ্যমে বাংলাদেশ বেতার (এফএম ১০৬.০) সম্প্রচার করবে। 

Advertisement

এছাড়া, বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের সব আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন সংশ্লিষ্ট ফ্রিকোয়েন্সিতে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৫’ এর খেলার প্রচার বন্ধ থাকবে এবং অনুষ্ঠান সম্প্রচার শেষে যথারীতি প্রচার হবে।

এর আগে, গত শনিবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের বিষয়টি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে একযোগে স্ট্যাটাস দেন। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!