ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন রাত ১২টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন রাত ১২টায়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো- ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিবের এমন ঘোষণার পর সোমবার সন্ধ্যায় জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ মিটিং শেষে রাত ১২টায় সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

এদিন রাত সাড়ে ১১টায় সংগঠনটির সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। তারা জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ রাত ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি প্রেস ব্রিফিং। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

Advertisement

এর আগে এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

আমরা আশা করছি, সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!