ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তিন বিভাগে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১ জানুয়ারি ২০২৫
তিন বিভাগে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস
ফাইল ফটো

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া তিন বিভাগে ২ ডিগ্রি পর্যন্ত দিনের তাপমাত্রা কমবে বলেও সংস্থাটি জানিয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Advertisement

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাজশাহী বিভাগে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
 
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!