বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীরা এখন থেকে যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। এক পক্ষকে অন্য পক্ষের মারকাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
.png)
কাকরাইল মসজিদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পূর্বে দেওয়া নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।