মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে ৩০ থেকে ৪০ জন উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক তোফায়েল আহমেদ। এছাড়া সংগঠনের সদস্য সচিব নোমান, মুখ্য সংগঠক মাকসুদুর রহমানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র অথচ ইসলামের ভাবধারায় জীবন পরিচালনা করতে পাঠ্যপুস্তকে সঠিক তথ্য উপাত্ত তুলে ধরা হয় না। বাংলাদেশ জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন দেশ পেয়েছি। এখানে কওমি মাদরাসার ছাত্র শিক্ষকদের অবদান অবিস্মরণীয়। এখন সময় এসেছে পাঠ্যপুস্তকে ইসলামী তত্ত্ব উপাত্ত তুলে ধরার।
.png)