ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ময়মনসিংহে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ৭ জানুয়ারি ২০২৫
ময়মনসিংহে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনে সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান- ফাইল ফটো

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা ময়মনসিংহ জেলার তারাকান্দার শিমুলিয়া পরিদর্শন করেছেন।

মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে আর্মি এভিয়েশন ডওফিন এস৩-বিএমও হেলিকপ্টার যোগে শিমুলিয়ার প্রশিক্ষণ এলাকায় হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করেন তিনি।

এ সময় সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান, বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল হক, লে. কর্নেল আশিকুল হক (সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার) ও ক্যাপ্টেন সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন উপস্থিত ছিলেন।

Advertisement

পরিদর্শনের সময় সেনাপ্রধান ঐ এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

বিকেল ৩টা ৫৬ মিনিট থেকে বিকেল ৪টা ১২ মিনিট পর্যন্ত সেনাপ্রধান শীতকালীন মহড়া পর্যবেক্ষণ করেন। পরে মহড়ায় অংশগ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশন করেন।

বিকেল ৪টা ৫১ মিনিটে সেনাপ্রধান সেখান থেকে হেলিকপ্টার ডওফিন যোগে সফরসঙ্গীসহ ঢাকা সেনা নিবাসের উদ্দেশে রওনা দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!