ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২০ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮, ৮ জানুয়ারি ২০২৫
২০ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদফতরর ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ অবৈধ ইটভাটার মালিকের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশ ব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা, ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষে পরিবেশ অধিদফতর, পিরোজপুর জেলার উদ্যোগে মঠবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। এছাড়া বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!