ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ৮ জানুয়ারি ২০২৫
নিয়োগ পাওয়া সদস্যদের শপথ স্থগিতে চিঠি
ফাইল ফটো

সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের শপথ গ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে শপথ স্থগিত করতে চিঠি পাঠিয়েছে পিএসসি।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা-সংক্রান্ত জরুরি কাজের জন্য নবনিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথ গ্রহণের পূর্বনির্ধারিত ৯/০১/২০২৫ তারিখ স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে আরো ৬ জন সদস্য নিয়োগ দেয়। তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

এর আগে দুই ধাপে পিএসসিতে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার। নতুন ৬ জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য সংখ্যা হলো ১৪ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!