বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দফতরে পাঠান।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। একই দিন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনী পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
.png)
চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে রাখা হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।