[ জাতীয় ]
অমর একুশে বইমেলা শুরু আজ
ফাইল ফটো
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেট্রোরেলের অবস্থানের কারণে এ বছর বাহিরপথ মন্দির গেটের দিকে সরানো হয়েছে। দর্শনার্থীদের সুবিধায় টিএসসি, দোয়েল চত্বরসহ কয়েকটি পয়েন্টে প্রবেশ ও বাহিরপথ রাখা হয়েছে। খাবারের স্টল, নামাজের স্থান ও ওয়াশরুমের ব্যবস্থাও থাকবে; রমজান উপলক্ষে থাকবে তারাবি নামাজের সুবিধা।
.png)
আজ থেকে ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন ছাড়া) প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে প্রবেশ করা যাবে না; ছুটির দিনে সময় হবে সকাল ১১টা থেকে রাত ৯টা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!