ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বরিশাল-রাজশাহীসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৭, ১৪ মার্চ ২০২৬
বরিশাল-রাজশাহীসহ ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। 

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন; রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান; ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন; রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী; কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

Advertisement

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর, দক্ষিণসহ আরো ৬টি সিটি করপোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ অবশিষ্ট এ ৫টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও নতুন প্রশাসক পদায়ন করা হলো। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!