ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড় শঙ্কা, তিন জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮, ২৮ মার্চ ২০২৬
ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝড় শঙ্কা, তিন জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কবার্তা
ফাইল ফটো

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দিনাজপুর, রংপুর ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

Advertisement

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে টানা ৫ দিন বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!