ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভূমধ্যসাগর ট্র্যাজেডি: নিহতদের মধ্যে ১০ জন সুনামগঞ্জের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯, ২৯ মার্চ ২০২৬
ভূমধ্যসাগর ট্র্যাজেডি: নিহতদের মধ্যে ১০ জন সুনামগঞ্জের
মৃত কয়েকজনের ছবি

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার অন্তত ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

সৌদির বাদশাকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার ট্রাম্পেরসৌদির বাদশাকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার ট্রাম্পের
উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক। তবে নিহতদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার অন্তত ১০ জন অধিবাসীর পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ ও নিহতদের সন্ধানে এখনও উদ্ধার তৎপরতা চলছে বলে ইউরোপীয় সীমান্ত সংস্থা সূত্রে জানা গেছে।

Advertisement

সুনামগঞ্জের স্থানীয় সূত্র ও নিহতের পরিবার নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪৫) রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমেদ মুন্না (২০) এবং জগন্নাথপুর উপজেলার ৫ জন।

এদের মধ্যে বাউরি গ্রামের মো. সুহানূর, টিয়ারগাও গ্রামের শায়েখ আহমেদ ও মো. আলি, কবিরপুর গ্রামের মো. নাঈম, পাইলগাও গ্রামের আমিনুর রহমানের সলিল সমাধির খবর পাওয়া গেছে।

স্বজনরা জানান, উন্নত জীবনের আশায় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। এর মধ্যে ফাহিম সৌদি আরব থেকে লিবিয়াতে পাড়ি জমিয়েছিলেন। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও দক্ষিণ সুদান ও চাদের নাগরিক রয়েছেন।

উদ্ধারকৃতদের মধ্যে দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, নৌকায় থাকা অনেক মৃতদেহ এরই মধ্যেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সুনামগঞ্জের সংশ্লিষ্ট উপজেলাগুলোতে শোকের মাতম চলছে এবং পরিবারগুলো তাদের প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!