ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় দেশে হাম রোগীর সংখ্যা কত জানাল স্বাস্থ্য অধিদপ্তর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:২২, ৬ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় দেশে হাম রোগীর সংখ্যা কত জানাল স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ১৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা ৫ হাজার ৯৪০ জন।

Advertisement

সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৬ হাজার ১৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু সংখ্যা ৫ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১১৮ জন সন্দেহজনক হাম রোগী মৃত্যুবরণ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!