ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পুলিশের ১৭ অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ১৫ এপ্রিল ২০২৬
পুলিশের ১৭ অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি
ফাইল ফটো

বাংলাদেশ পুলিশে কর্মরত সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি করেছে সরকার।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব তৌছিফ আহমেদের সই করা ঐ প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Advertisement

বদলি করা কর্মকর্তারা হলেন- শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদ, রংপুর আরএমপির উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, ডিএমপির উপপুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিম ও রাজশাহী আরএমপির উপপুলিশ কমিশনার মো. আল-মামুন।

এছাড়াও বদলি করা অন্যরা হলেন- নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল পুলিশ-৪ এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এসবির বিশেষ পুলিশ সুপার মো. আনিছুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার, ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া, পুলিশ অধিদফতরের এআইজি মো. জাহাঙ্গীর আলম, এসবির বিশেষ পুলিশ সুপার মো. হায়াতুন নবী, পুলিশ অধিদফতরের এআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার আফরোজা পারভীন এবং রেলওয়ে পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া।

বদলি করা এসব কর্মকর্তা বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। জনস্বার্থে জারি করা তাদের বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!