ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন কারখানা হবে’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ৯ জুলাই ২০২৬
‘তুরস্কের সহায়তায় বগুড়ায় ড্রোন কারখানা হবে’
বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তুরস্কের সহায়তায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

"প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন-উত্তরে বলেছেন, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা হবে" জানিয়ে তিনি বলেন, ড্রোনের কারখানা স্থাপন করা হবে বগুড়ায় নির্মাণাধীন বিমানঘাঁটির পাশেই।

Advertisement

তিনি জানান, বগুড়া বিমানবন্দরটি বেশ পুরনো এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিগত সময়ে বিএনপি'র শাসনামলে বিমানবন্দরটির উন্নয়নে উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক কারণে তা আর এগোয়নি।

তাই, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যে উত্তর অঞ্চলের জন্য বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি অনুমোদিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধবিমানগুলো আসবে তা বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে, বলেন প্রতিমন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!