ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ৬ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। বঙ্গভবন প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

দুদিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান এবং রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!