ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব দেবে। এরপর সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
নির্বাচনে পোস্টারের ব্যবহার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’
স্থানীয় নির্বাচনের তফসিল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য নেই। তবে স্থানীয় নির্বাচন একাধিক ধাপে আয়োজন করা হবে। ভোট ৩, ৫ কিংবা ৯ ধাপেও হতে পারে।
ভোটের পদ্ধতি সম্পর্কে ইসি সচিব জানান, উপজেলা ভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।