ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা সদস্য নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ৯ সেপ্টেম্বর ২০২৬
হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা সদস্য নিহত
ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে।

আইএসপিআরের ভেরিফায়েড ফেইসবুক পাতায় বুধবার দুপুরে বলা হয়, ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই ‘আকস্মিক দুর্ঘটনা’ ঘটে। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দুর্ঘটনার সময় ও হতাহতদের নাম-পরিচয় জানায়নি আইএসপিআর।

ডেইলি-বাংলাদেশ/DB-N-03
লিংক সফলভাবে কপি হয়েছে!