ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে মাদক বিরোধী অভিযানে আটক ২
ইয়াবাসহ দুই জন আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই মো. জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩ ইয়াবাসহ মো. মহিন উদ্দিন নামে এক যুবককে আটক করা হয়। তিনি ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার হাজী বাড়ির তোতা মিয়ার ছেলে।

Advertisement

অপরদিকে, এর আগে একইদিন সন্ধ্যায় এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকায় মাদক বিরোধী আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে ১১ ইয়াবাসহ আব্দুল আহাব নামে আরও একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

আরো পড়ুন: শ্রাবণে পদ্মের রঙে অপরূপ পদ্ম বিল, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/DB-M-02
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!