ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনের সফরে সিলেটের পথে মির্জা ফখরুল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৬
একদিনের সফরে সিলেটের পথে মির্জা ফখরুল
ফাইল ছবি

একদিনের সফরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

Advertisement

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক দিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিশেষ প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সফরসূচি অনুযায়ী, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতিকে সার্কিট হাউজে নেওয়া হবে। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।

বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান শেষে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ী, রাত ৮টায় বিমানযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!